ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের সময় সব ধরনের নির্যাতনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামায়াত ইসলামী।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, সাধারণ মানুষ যদি সঠিক বিচার চায়, তবে তাদের আইনী সহায়তা করা হবে। আমরা ধ্বংস চাই না, সংশোধন চাই। এমন সমাজ চাই, যাতে সবার অবদান থাকবে।
তিনি বলেন, এতদিন সাংবাদিকদের হাতে তালা ঝুলানো ছিল, এখন তা মুক্ত। এখন সাংবাদিকরা খোলা মনে কাজ করবে, কোনো বিধি-নিষেধ নেই।
Reporter Name 















