বিআরটিসি বাসে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




বিআরটিসি বাসে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা

বিআরটিসি বাসে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা




নিজস্ব প্রতিবেদক: বিআরটিসি বাসে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে এ সুবিধা চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।

শুধুমাত্র বরিশাল ডিপো থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে। ফিরতি পথে দক্ষিণাঞ্চলের বিআরটিসি বাসের ক্ষেত্রেও একই সুবিধা মিলবে। তবে টিকিট সংগ্রহের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এর আগে বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ সাধারণ শিক্ষার্থীরা ডিপো ম্যানেজারের সঙ্গে মিটিং করেন। সেই মিটিংয়ে ভাড়া মওকুফের দাবি তোলা হলে তা মেনে নেয় বিআরটিসি কর্তৃপক্ষ।

ববি সমন্বয়ক সুজয় শুভ বলেন, বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মওকুফের দাবি করা হয়। বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজী ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন। ভাড়া মওকুফের ফলে শিক্ষার্থীরা কম ভাড়া দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসা করতে পারবে বলে জানান তিনি।

বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন, বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে ৩০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। বরিশাল থেকে দেশের যেকোন গন্তব্যে আসা যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছে। দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD