সংবাদ শিরোনাম:

বরিশালে সেনা উপস্থিতিতে ১৪ থানার কার্যক্রম শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:30:53 pm, Saturday, 10 August 2024
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে বরিশালের ১৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার সকাল থেকে কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার।

বিএমপি কমিশনার জিহাদুল কবির জানান, মেট্রোপলিটন চারটি থানার পুলিশ সদস্যরা কোথাও যায়নি। তারা থানাগুলোয় অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে।

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০টি থানা রয়েছে। আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় মৃত্যু মৃত্যু বা অপ মৃত্যুর যেসব ঘটনা ঘটেছে, সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। এ ছাড়া যেকোনো অভিযোগ জমা নেওয়া হচ্ছে। নাগরিকরা তাদের যেকোনো অভিযোগ থানায় এসে দিতে পারবেন।

বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনো দিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না। দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তবে এর স্থায়ী সমাধানে পুলিশকে দ্রুত কাজে ফেরাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সেনা উপস্থিতিতে ১৪ থানার কার্যক্রম শুরু

প্রকাশের সময় : 09:30:53 pm, Saturday, 10 August 2024