সংবাদ শিরোনাম:

বরিশালের তিন উপজেলায় ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:25:07 pm, Monday, 20 May 2024
  • 45 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরিশালের তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলার বানারীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আজ বেলা ১১টা থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময় প্রার্থী ও তাদের সমর্থক সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, উজিরপুরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন এবং বাবুগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবার নির্বাচনে বানারীপাড়ার ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে ৯ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭, নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৮৬৯ জন ও ১ জন হিজড়া এবং বাবুগঞ্জে ৬ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের তিন উপজেলায় ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : 06:25:07 pm, Monday, 20 May 2024