বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা

বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা




নিজস্ব প্রতিবেদক: বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর কাশিপুর চৌমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে যাত্রীদের সবাই নামাজে থাকায় খালি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় কোন হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, বরিশাল সদর উপজেলার রায়পাশা বারুজ্জেরহাট এলাকা থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ৫৩-৪৭৩৫) মাদারীপুরে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর চৌমাথায় এসে বরযাত্রীসহ সকলে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই মাইক্রোবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, মাইক্রোবাসটিতে বরসহ ৭জন যাত্রী ছিল। সবাই নামাজে যাওয়ায় কেউ আহত হননি।

বরিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম রসূল জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লেগেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD