বরিশাল বোর্ডে টানা চতুর্থবার ফলাফলে এগিয়ে মেয়েরা Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশাল বোর্ডে টানা চতুর্থবার ফলাফলে এগিয়ে মেয়েরা

বরিশাল বোর্ডে টানা চতুর্থবার ফলাফলে এগিয়ে মেয়েরা




নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার আর জিপিএ-৫ এর সংখ্যা দুটোই কমেছে। এবার পাশ করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিলো ৯০ দশমিক ১৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিলো ৬ হাজার ৩১১ জন। তবে বরিশালে ফলাফল অসম্ভব ভালো এবং গুণগত মানও বেড়েছে দাবি করেছেন বোর্ড কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এসএসসির ফলাফল ঘোষণা করেন।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডে বিগত বছরগুলোর মতো গড় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫১৫ ছাত্রী আর ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৬৩০টি। চার বছরের মতো সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মেয়েরা।

এছাড়া বিষয়ভিত্তিক পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৮৯ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাশের হার ৯৪ দশমিক ৭৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৬৭ শতাংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD