সংবাদ শিরোনাম:

প্রথম বারের মত বরিশালে বই বিনিময় উৎসব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:21 pm, Friday, 10 May 2024
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। তাই সেলফে নয়, বই বিনিময় করে নিজে ও অন্যকে সমৃদ্ধ করতে পারি। এই প্রত্যয় নিয়েই বরিশালে এই প্রথম বারের মত বই বন্ধু নামের সংগঠন বই বিনিময় উৎসব করেছে বরিশালে।

বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শুক্রবার (১০ মে) সকাল সাড়ে দশটায় এই উৎসব জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই।

বই পোকা নামক একটি পেইজ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বরিশালে আজকের বই বিনিময় উৎসব হচ্ছে। পাশাপাশি বন্ধুর মাধ্যমেও জানতে পেয়েছে একে অপরে অনুষ্ঠান নিয়ে। তাই পাঠ করা বই ঘরে না রেখে নতুন কিছু জানার আশে বই বিনিময় করতে এসেছে অনেকেই। কেবল গল্প উপন্যাস বা কবিতার বই নয়; শিক্ষা ক্ষেত্রে সহায়ক হবে এমন বইও খোঁজতে এসেছে কেউবা।

যাতে করে সহজেই এবং পছন্দের বই বিনিময় করতে পারে এজন্য স্বেচ্ছাসেবকরা ভিন্ন ভিন্ন টেবিলে বই সাজিয়েছে। তাদের ইচ্ছা হলো পাঠক বিনিময় করে নতুন বইয়ের স্বাদ পাইয়ে দিতে।

সংগঠনের টিম ম্যানেজমেন্ট আরিফ হোসেন তাহসিন জানান, তারা চান মানুষের সময় মূল্যায়ন করা। এজন্য বাস ও সেলুন পাঠাগারের পাশাপাশি এখন প্রতি বছর বই বিনিময় উৎসব করছে যাতে করে মানুষ বই পড়তে আরো উৎসাহী হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করা প্রধান অতিথি মনদীপ ঘরাই তার বক্তব্যে বলেন, কেবল বই মানুষের মনে দীর্ঘ দিন ছাপ রেখে যেতে পারে। এজন্য এমন উৎসব কেবল বরিশালে নয়, অন্যত্র ছড়িয়ে দিতে হবে। যাতে করে তরুণ সমাজ বইয়ের পানে ফেরে।

২০১৮ সালে এই সংগঠনের যাত্রা শুরু হলে তারা বই বিনিময় উৎসব এর অগে রাজধানীতে ২বার ও চট্টগ্রামে ৩ বার এবং বরিশালে এই প্রথমবার আয়োজন করেছে। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রথম বারের মত বরিশালে বই বিনিময় উৎসব

প্রকাশের সময় : 07:43:21 pm, Friday, 10 May 2024