সংবাদ শিরোনাম:

দাপুটে জয়ে সিরিজে সমতা টাইগারদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:43 pm, Wednesday, 6 March 2024
  • 21 সংবাদটি দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। আর তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য।

উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন।

এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। শান্ত ৩৮ বলে ৫৩ ও হৃদয় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দাপুটে জয়ে সিরিজে সমতা টাইগারদের

প্রকাশের সময় : 09:41:43 pm, Wednesday, 6 March 2024