সংবাদ শিরোনাম:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:06:30 pm, Monday, 4 March 2024
  • 54 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া-কে বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০২২ সালের ১৯ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেছিলেন। এর পাশাপাশি গত বছর ৮ নভেম্বর থেকে তিনি বরিশাল বিশ^বিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া একজন জনপ্রিয় কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

প্রকাশের সময় : 07:06:30 pm, Monday, 4 March 2024