বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলের দাফন সম্পন্ন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলের দাফন সম্পন্ন

বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলের দাফন সম্পন্ন




নিজস্ব প্রতিবেদক: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণাঞ্চলের মিডিয়া জগতের অভিভাবক, সাংবাদিকদের বাতিঘর, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী নাসির উদ্দিন বাবুল। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বারডেম) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ জোহর নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়দুল হক চাঁন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার, বরিশাল মহানগর জাতীয় পার্টি অহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস সহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান, প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ জানাযা নামাজে অংশ গ্রহণ করেন।

জানাযা নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD