সংবাদ শিরোনাম:

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ সংকলন বইয়ের মোড়ক উন্মোচন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:57:20 pm, Thursday, 29 February 2024
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ সংকলন করা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে ‘সকলের তরে সকলে আমরা’ এবং ‘আহ্বান’ নামের দুই বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী জাতিসংঘে ১৯টি ভাষণ দিয়েছে। এসব ভাষণের সংকলিত বইয়ের নাম ‘সকলের তরে সকলে আমরা’।

আর ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি জাতির উদ্দেশে দেওয়া ২৪টি ভাষণ নিয়ে ‘আহ্বান’ সংকলিত হয়েছে।

বই দুটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে। জিনিয়াস পাবলিকেশন্স থেকে প্রকাশিত বই দুটির গ্রন্থনা ও সম্পাদনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম। বইয়ের মোড়ক উন্মোচনের সময় মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ সংকলন বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : 09:57:20 pm, Thursday, 29 February 2024