সংবাদ শিরোনাম:

নলছিটিতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:52:41 pm, Sunday, 25 February 2024
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মো. খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতের যে কোন এক সময় তার বসতঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হামিজ উদ্দিন হাওলাদার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত আনুমানিক এগারোটার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ও ছেলে রমজান কে সাথে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানীর শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মো. খলিলুর রহমানকে বরিশাল শেবাচিমে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরে তার ছেলে রমজান হাওলাদারকে বসতঘরে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, ঘটনা শুনে বাড়ি ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনা স্থানে যাচ্ছি পথে। নিহতের ছেলে রমজান পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

প্রকাশের সময় : 04:52:41 pm, Sunday, 25 February 2024