সংবাদ শিরোনাম:

পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বামজোটের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:01:36 pm, Monday, 19 February 2024
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শুরুতে নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে যায়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। প্রতিবছর বাংলাদেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে যা দিয়ে কমপক্ষে দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। ঋণখেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা না করে বা দোষীদের শাস্তির আওতায় না এনে কেন্দ্রীয় ব্যাংক তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে ও লুটেরাদের পক্ষে নগ্ন অবস্থান নিচ্ছে।

বক্তারা অবিলম্বে অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বামজোটের বিক্ষোভ

প্রকাশের সময় : 06:01:36 pm, Monday, 19 February 2024