উজিরপুরে ব্যাগভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে ব্যাগভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

উজিরপুরে ব্যাগভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক




উজিরপুর প্রতিনিধি : ব্যাগভর্তি গাঁজা নিয়ে মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় বরিশালের উজিরপুরে স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলা সদরের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মানিক মোল্লা (৪০) বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে এবং আলেয়া বেগম (৩২) আটক মানিক মোল্লার তৃতীয় স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদে ইছলাদী টোল প্লাজায় অভিযান চলছিলো। তখন একটি আটক দম্পতি মোটরসাইকেলে চেপে দুটি বিশালাকৃতির ব্যাগ নিয়ে টোলপ্লাজা অতিক্রম করছিল। তাদের দেখে সন্দেহ হলে মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি জানান, আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে তা বহন করে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলো। তাই আমরা তাকে নজরে রেখেছিলাম। সোমবার টোল প্লাজায় অভিযান চালিয়ে গাঁজাসহ স্বস্ত্রীক তাকে আটক করা হয়েছে।

এই ঘটনায় এসআই ইশতিয়াক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD