ঝালকাঠিতে ইয়াবাসহ ডাক পিয়ন আটক! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




ঝালকাঠিতে ইয়াবাসহ ডাক পিয়ন আটক!

ঝালকাঠিতে ইয়াবাসহ ডাক পিয়ন আটক!




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপু (৫২) কে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শহরের কলেজ মোড় এলাকায় ভাই ভাই হোটেলের সামনে থেকে ডিবি পুলিশের এসআই মজিবর রহমান ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

আটককৃত তপু সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল এলাকার মৃতঃ গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি ওই এলাকার ডাক বিভাগের গরঙ্গল গ্রামীন ডাক ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন। গত ১৫ সেপ্টেম্বর ৩০ পিস ইয়াবাসহ পোষ্ট অফিস রুম থেকে তাকে আটক করেছিলো ডিবি পুলিশের এসআই সুবর্ণ চন্দ্র দে। তার বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েটি মামলা ছিলো। রাতেই তপন কুমার দাসকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তপুকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালত প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD