সংবাদ শিরোনাম:

বরিশালে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ট্রাফিক বিভাগের অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:43:27 pm, Thursday, 8 February 2024
  • 19 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালায় তারা।

এ সময় বিএমপির ট্রাফিক বিভাগের অতিরক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার মো. আবদুল লতিফ, ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে ও মো. আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা জানান, নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকত। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ট্রাফিক বিভাগের অভিযান

প্রকাশের সময় : 06:43:27 pm, Thursday, 8 February 2024