বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন আটক

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন আটক




নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

বিএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার এসআই পিন্টু পাল, এএসআই আউয়াল ও এএসআই মহসিন সবুজ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা।

এ ঘটনায় আটকৃত রিপনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD