দুদকের নতুন মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানালেন স্বরূপকাঠির প্রাক্তন শিক্ষার্থীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুদকের নতুন মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানালেন স্বরূপকাঠির প্রাক্তন শিক্ষার্থীরা

দুদকের নতুন মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানালেন স্বরূপকাঠির প্রাক্তন শিক্ষার্থীরা




নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কৃতি সন্তান মো. শাহরিয়াজ, বিপিএএ, দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সোহাগদল কে. পি. ইউ মাধ্যমিক বিদ্যালয় ও আর এ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, জ্যোতিষ সমাদ্দার বাবু, আজাদ সুলতান, মোসাম্মৎ নাসরিন, শাহরিয়াজ (মহাপরিচালক), শহীদুল ইসলাম, খন্দকার গোলাম কিবরিয়া ও শামীম আহম্মেদ মানিক ।

দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক মো. শাহরিয়াজ বিপিএএ ২০তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। তিনি সফলতার সঙ্গে বরিশাল বিভাগের বানারীপাড়ার সাবেক উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোরে সাবেক জেলা প্রশাসক এবং সর্বশেষ তিনি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), যুগ্ম-সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বিষ্ণুকাঠী গ্রামে তার নিজ বাড়ী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD