সংবাদ শিরোনাম:

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:13:03 pm, Monday, 8 January 2024
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে শেখ হাসিনার নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন। আওয়ামী লীগের এ বিজয়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৮ জানুয়ারি) এক অভিনন্দনপত্রে ভারতের প্রধানমন্ত্রী এ অভিব্যক্তি ব্যক্ত করেন।

অভিনন্দন পত্রে মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল ক্ষেত্রে গভীরতর হতে থাকবে।

পত্রে ভারতের প্রধানমন্ত্রী দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে।

পত্রটিতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : 09:13:03 pm, Monday, 8 January 2024