সংবাদ শিরোনাম:

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত হয়নি : ইসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:29:25 pm, Friday, 5 January 2024
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্কুলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।

এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছেন। একইসঙ্গে দেশের সকল ধরনের গণমাধ্যমে ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত হয়নি : ইসি

প্রকাশের সময় : 08:29:25 pm, Friday, 5 January 2024