সংবাদ শিরোনাম:

সারাদেশে ৬৫৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:54:44 pm, Monday, 18 December 2023
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দুদিন ও পরের দুদিন (মোট ৫ দিন) দায়িত্ব পালন করবেন।

এর আগে, নির্বাচনে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ করতে নির্বাচন কমিশন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো ওই চিঠিতে পাঁচদিনের জন্য এই সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সারাদেশে ৬৫৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : 09:54:44 pm, Monday, 18 December 2023