মেহেন্দিগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দিগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল।

আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী যুবকের পরনে শুধু মাত্র একটি কালো রঙের হুডি ছিল বলে জানিয়েছেন সুরতহাল প্রতিবেদন তৈরি করা নৌ-পুলিশের এসআই ওমর ফারুক।

তিনি বলেন, শুক্রবার বিকালে মাসকাটা নদীর আলিমাবাদ লঞ্চঘাট সংলগ্ন চর মহিষা এলাকায় একটি লাশ ভেসে রয়েছে বলে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফারুক বলেন, ধারনা করা হচ্ছে ৫ থেকে ৬ দিন পূর্বে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি গলে যাওয়ায় শরীরে আঘাত বা ক্ষত চিহ্নিত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষাও করা হবে।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল বলেন, এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয় এলে হত্যা মামলা করা হবে।

নিহতের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD