ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা!

ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা!




ডেস্ক রিপোর্ট : সাতদিন বয়সী পুত্রসন্তানকে তার মা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভাবের তাড়নায় এবং স্বামীর ওপর অভিমান করে কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৮ নভেম্বর বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কোকিলা। পরে সন্তানটিকে বিক্রি করে দেন। এ ঘটনায় কোকিলার স্বামী আকাশ আলী উপজেলার হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ নবজাতকটিকে উদ্ধার করেছে। কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজখবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে ছেলেকে বিক্রি করে দিয়েছিলাম। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।

নবজাতকটি কিনেছিলেন উপজেলার হেলায় গ্রামের সোহাগ আলী। তিনি এ বিষয়ে বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য তার মায়ের কাছ থেকে কিনেছিলাম। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD