সংবাদ শিরোনাম:

বরিশালে মিছিল থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:08:32 pm, Wednesday, 29 November 2023
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  অবরোধের সমর্থনে মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।

তিনি বলেন, বরিশাল নগরের বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল বের করি। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনার (মাহফুজুল) সহ দুজনকে গ্রেপ্তার করে।

রিপন বলেন, এসময় পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০ থেকে ১৫ জন আহত হন।

এদিকে বরিশাল নগরের বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পুরাতন মামলার আসামি। নগরের বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বটতলায় বিএনপির মিছিলে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে মিছিল থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : 07:08:32 pm, Wednesday, 29 November 2023