আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে : সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ




আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে : সিইসি

আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে : সিইসি




ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে। যদি নির্বাচনে বিএনপি আসে তাহলে তা হবে আমাদের সবার জন্য, জাতির জন্য সৌভাগ্যের।

রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি।

তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা ওরা (বিএনপি) আসতেও পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি বিএনপি আসে তবে তা হবে আমাদের জন্য, সবার জন্য পুরো জাতির জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের। আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে নির্বাচন আরও অর্থবহ হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD