সংবাদ শিরোনাম:

স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:17:41 pm, Thursday, 23 November 2023
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার বলি হলেন অটো ড্রাইভার রবিউল ইসলাম (২২)।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ওই যুবকের বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ওই এলাকার রিক্সা চালক মোঃ হারুন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

নিহত রবিউলের ছোট ভাই সফিকুল হাওলাদার বলেন, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালাম এর মেয়ে মোসা. বিথির সাথে পারিবারিক ভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সাথে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সাথে বিয়ে দিলে বিয়ের পরে বিষয়টি জানাজানি হয়। তখন দুইটি পরিবার এবং স্থানীয় গণ্যমান্য মুরব্বিরা মিলিত হয়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এবং বিথি বাবার বাড়ি চলে যায়। এমন সিদ্ধান্তের কয়েকদিন পরেই বিথি হঠাৎ আবার স্বামীর ঘরে চলে আসে। বুধবার সকাল ৮ টার দিকে প্রেমিক সজিব রবিউলের ঘরে আসে বিথির কাছে। তখন রবিউল বাহিরে থাকলেও ঘরে এসে সজিবকে দেখতে পায়। স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকালে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত রবিউলের বাবা হারুন হাওলাদার বলেন, তিনি সন্ধ্যায় এসে দেখে ঘরের ভিতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। তখন সে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালালে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুলছে ছেলের লাশ। এরপর সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে রাজাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার !

প্রকাশের সময় : 06:17:41 pm, Thursday, 23 November 2023