ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার

ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার




স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া।

ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একপ্রান্ত আগলে রেখে করেন দুর্দান্ত সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হেরে গেল স্বাগতিক ভারত।

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে মাত্র সপ্তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন হেড। তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন- ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৫), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৯), অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা, ১৯৯৬), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ২০০৩), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, ২০০৭) এবং মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, ২০১১)। তবে লঙ্কান গ্রেট ডি সিলভার পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে লক্ষ্য তাড়ায় নেমে সেঞ্চুরির দেখা পেলেন হেড।

এদিকে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৫৪, লোকেশ রাহুলের ৬৬ ও রোহিত শর্মার ৪৭ রানের ইনিংসে ভর করে ১০ উইকেট হারিয়ে ২৪০ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ভারত।
বিস্তারিত আসছে …

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD