সংবাদ শিরোনাম:

বাড়ল সোনার দাম, যেদিন থেকে কার্যকর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:51:47 pm, Saturday, 18 November 2023
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :  দেশে আবারও সোনার দামের রেকর্ড। দাম বেড়ে এবার ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির তথ্য জানায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ এক হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা করা হয়েছে।
তবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের চলতি মাসের ৫ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাড়ল সোনার দাম, যেদিন থেকে কার্যকর

প্রকাশের সময় : 07:51:47 pm, Saturday, 18 November 2023