বরিশালে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার

বরিশালে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দ্রুত সময়ের ভিতরে সাংবাদিক এমআর শুভর উপর হালাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দকে এ আশ্বাস দেন তিনি।

 

 

এর আগে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য অপূর্ব বাড়ৈ, তানজিমুল রিসাদ, বিশ্বজিৎ কুমার রায়।

 

 

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার জানান, সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করা হয়। এসময় ওসি আস্বস্ত করে বলেন, বিষয়টি তাঁরা গুরুত্বসহকারে দেখছেন এবং দ্রুত সময়ের ভিতরে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD