সংবাদ শিরোনাম:

বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাইলেন-রেজাউল করীম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:25:44 pm, Thursday, 27 July 2023
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। বিএনপির সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে না হটানো পর্যন্ত ইসলামী আন্দোলন রাজপথে থাকবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরানা পল্টনে হাউস বিল্ডিং চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের শীর্ষনেতারা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিভিন্ন দল যখন নির্বাচন বর্জন করে আসছিল, তখনও অংশ নিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন।

তবে সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আক্রান্ত হওয়ার পর দলটির মনোভাব বদলে যায়। এরপর সব সিটি করপোরেশন নির্বাচন বর্জন করে দলটি।

এরপর সম্প্রতি বাগেরহাটের মোরেলগঞ্জে দলের এক সভায় ফয়জুল করীম বক্তব্য দেওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলে দলটির অভিযোগ।

তার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করে ইসলামী আন্দোলন, যেখানে দলটির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন।

রেজাউল করিম সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, সরকার সমর্থকরা লুটপাট করে কানাডায় ‘বেগমপাড়া’ তৈরি করছে। ছাত্রলীগ নেতা হয়ে ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকারদলীয় লোকেরা লুটপাট করে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।

“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষের জান, মাল-ইসলাম ঈমানের নিরাপত্তা আজ নেই। এই সরকার ক্ষমতায় থাকতে আমরা ঘরে বসে থাকব না।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া অন্যায় কোনো দাবি নয় মন্তব্য করে তিনি বলেন, “যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ন্যায্য দাবি আদায়ে বিএনপিসহ যারা শান্তিপূর্ণ সমাবেশ আহবান করেছেন, তাদেরকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিতে হবে।

নির্বাচন কমিশন বাতিল, সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, “দেশে একটি সংকট সৃষ্টি হয়ে মারামারির দিকে যাচ্ছে। অন্যদের ন্যায় আমরাও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই।

দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, “সাম্প্রতিক সময়ে প্রশাসনের কিছু লোকের কর্মকাণ্ড বলে দেয় তারা সম্মানিত মানুষকে সম্মান দিতে পারে না। নির্বাচনে প্রার্থীর উপরে হামলা করে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের মডেল দেখিয়েছে।

“আওয়ামী লীগের ডানা গজিয়েছে ধ্বংসের জন্য। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আন্দোলন চলতে থাকবে।

সমাবেশ থেকে আগামী ২ মাসের মধ্যে প্রত্যেক থানায় তৃনমুল প্রতিনিধি সম্মেলনের ঘোষণা দিয়ে আমির রেজাউল বলেন, “আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দেওয়া হলে রাজধানীতে প্রতিবাদ করব। প্রয়োজনে আমরা প্রতিদিন রাজপথে নামব।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও এ বি এম জাকারিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাইলেন-রেজাউল করীম

প্রকাশের সময় : 08:25:44 pm, Thursday, 27 July 2023