সংবাদ শিরোনাম:

বরিশালে আফতাব বাহিনীর হামলায় চেয়ারম্যান লিটন মোল্লাসহ আহত ১০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:23:20 pm, Friday, 21 July 2023
  • 14 সংবাদটি দেখা হয়েছে

এইচ, এম হেলাল।। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে হামলা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় লিটন মোল্লাসহ ১০ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপস্থিত শ্রমিকরা জানায়, সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চেয়ে ৬ দফা দাবিতে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনের জন্য শ্রমিকদের নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এসময় আগে থেকেই টার্মিনালের ভেতরে অবস্থান নেয়া সদ্য নির্বাচিত মেয়র আবুল খালের আব্দুল্লাহর অনুসারী শ্রমিক নেতা আফতার হোসেন তার দুই ছেলেসহ উচ্ছৃঙ্খল কিছু শ্রমিকদের নিয়ে লিটন মোল্লার উপর হামলা চালায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টার্মিনালের নিয়ন্ত্রন নিয়ে দফায় দফায় হাতাহাতি-ধস্তাধস্তি চলে। দুইদল শ্রমিকের দফায় দফায় মারামারির জেরে নগরীর নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা রাস্তায় গাড়ি এলামেলো করে রাখে। এতে ঢাকা-বরিশালসহ দক্ষিনাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় একঘন্টা পর বেলা ১২ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বাস চলাচল স্বাভাবিক হয়।

টার্মিনাল সুত্রে জানা গেছে, বিবাদমান শ্রমিকের একপক্ষ নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লার সমর্থক। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। অপরপক্ষের নেতা কামাল হোসেন লিটন মোল্লা বর্তমান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ অনুসারী। পরে ঘটনাস্থলে আসেন সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুকের অনুসারী ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ অনুসারী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মী। তারা আফতাব হোসেনের সাথে টার্মিনাল অফিসে অবস্থান নেন। এসময় বিপুল পরিমান পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

শ্রমিক নেতা ও কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য ৬ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রমিকদের নিয়ে বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করার জন্য এলে টার্মিনালে আগে থেকে অবস্থান নেয়া আফতাব ও তার সন্ত্রাসী বাহিনী আমিসহ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ সদস্যরা আমাকে রক্ষা করলেও আমার শ্রমিকদের অনেকেই আহত হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। লিটন মোল্লা বলেন, তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবী করায় আফতাবের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, তিনি বাস স্ট্যান্ডে প্রবেশের সাথে সাথে লিটন মোল্লার নেতৃত্বে কিছু লোক তার উপর হামলা চালানোর চেষ্টা করে। একই সাথে তারা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবী করে। আফতাব বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেয়ার এখতিয়ার তার না থাকলেও সেই ইস্যুতেই হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে রক্ষা করেছে বলে জানান তিনি।

জানা গেছে, সিটি নির্বাচনের পর সাদিক অনুসারীদের হটিয়ে টার্মিনালের নিয়ন্ত্রন নেন আফতাব হোসেন। সাদিকপন্থীরা পুনরায় টার্মিনালের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টার করলে গত কয়েকদিন যাবত টার্মিনাল এলাকায় উত্তেজনা চলছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা ও উপ-কমিশনার (উত্তর) আশরাফ উল্যাহ তাহের জানান, অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। বর্তমানে বাস টার্মিনাল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বাসসহ যানবাহন চলাচল করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে আফতাব বাহিনীর হামলায় চেয়ারম্যান লিটন মোল্লাসহ আহত ১০

প্রকাশের সময় : 06:23:20 pm, Friday, 21 July 2023