বরিশালে শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে পুত্রবধূর বাধা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে পুত্রবধূর বাধা

বরিশালে শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে পুত্রবধূর বাধা

বরিশালে শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে পুত্রবধূর বাধা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব থাকায় শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে বাধা দিয়েছেন পুত্রবধূ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূকে হেফাজতে নিয়ে তার শাশুড়ির দাফন সম্পন্ন করেছে।

 

 

আজ মঙ্গলবার এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৭ জুলাই) বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী খোঁড়া কবরে বসে থাকছেন, আবার শুয়ে থাকছেন। গ্রামবাসী তাকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করছে। কবরের আশপাশে গ্রামবাসীর সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন। সেখানে জড় হওয়া গ্রামবাসী বলছে, আপন শাশুড়ির সাথে এমন কাজ কি কেউ করে? তখন আরেকজন বলছেন, আপনি কি কবরে শুয়ে জায়গা (জমি) নেবেন? আপনি না পেলে কেমনে নেবেন? এক পর্যায়ে কররে শুয়ে পড়েন ওই নারী।

 

এ সময় কেউ কেউ ক্ষোভে তাকে চাপা দেওয়ার কথা বলে ওঠেন।

 

 

গৃহবধূ শাহনাজ উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী আব্দুর রহিমের স্ত্রী। তার শাশুড়ি প্রয়াত আনোয়ারা বেগম (৮০) ওই গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী।

 

 

নাম প্রকাশ না করার শর্তে শাহনাজের প্রতিবেশীরা জানান, মৃত মোবারক ও আনোয়ারা দম্পতির পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

ছেলে আব্দুর রহিম সৌদিপ্রবাসী। জমির ভাগ-বাটোয়ারা নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে শাহনাজের বিরোধ চলছিল। শাহনাজের শাশুড়ি আনোয়ারা মারা যাওয়ার আগে দাফনের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। সেখানে দাফনের জন্য তার কবরও খোঁড়া হয়। ওই জমি নিজেদের দাবি করে শাহনাজ তার শ্বশুরের কবরের পাশে শাশুড়িকে দাফন করতে বলেন।

 

কিন্তু তার ননদরা মায়ের অসিয়ত করা স্থানে দাফন করবেন বলে জানান। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে শাহনাজ তার শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন। এ খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

 

বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শাহনাজ বেগম (৪৫) নামে এক নারী তার শাশুড়িকে কবর দিতে বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

 

তিনি আরো বলেন, ওই গৃহবধূর কর্মকাণ্ডে তার গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরে শাহনাজের মুচলেকা নিয়ে তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD