সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীর মসজিদের দোতলা থেকে উদ্ধার হলো নবজাতক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:53:39 am, Thursday, 15 June 2023
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর একটি মসজিদের দোতলা থেকে আনুমানিক সর্বোচ্চ ৬-৭ দিনবয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিচয়বিহীন ওই শিশুটিকে বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়ুতল মামুর জামে মসজিদের দোতলায় ওই শিশুটিকে দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। এরপর সে ওই শিশুটির সাথে কোন স্বজন রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখেন কিন্তু স্বজনদের কোন সাক্ষাত পাননি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে স্ত্রীর শরনাপন্ন হন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দ হাতেম আলী কলেজের সৈয়দ আলমগীর ছাত্রবাস সংলগ্ন ওই মসজিদের খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটির উদ্ধারের পরপরই আমি থানা পুলিশকে বিষয়টি অবগত করি। তাদের পরামর্শেই বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির যেহেতু কোন স্বজন নেই তাই আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই।

তিনি বলেন, শিশুটি উদ্ধারের পর গত দুদিন ধরে আমার স্ত্রী যেমন তার দেখভাল করছে, তেমনি সপ্তম ও তৃতীয় শ্রেনীতে পড়ুয়া আমার দুই কন্যাও তাকে ছাড়া কিছু বুঝতেছিলো না। তারা কোনভাবেই শিশুটিকে দিতে চায়নি। আর আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই বর্তমান ৪-৫ দিন বয়সী ওই শিশুটিকে আমরা আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি থানা পুলিশকেও বলেছি।

তবে শিশুটিকে এ মুহুর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতায়ালি মডেল থানার এস আই নিশাত জানান। তিনি বলেন, এখন থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।

আর দত্তক নেয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই বাচ্চাটি কাউকে দিতে পারিনা। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালনপালনের জন্য নিতে চায় সেজন্য তাকে নিয়মানুযায়ী সমাজসেবা অধিদফতর ও আদালতের মাধ্যমে নিতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীর মসজিদের দোতলা থেকে উদ্ধার হলো নবজাতক

প্রকাশের সময় : 12:53:39 am, Thursday, 15 June 2023