সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে অটো চালিয়ে মায়ের জন্য ভোট চেয়ে সফল রাজু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:48 am, Thursday, 15 June 2023
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শহরের বগুড়া রোড এলাকার তরুণ ব্যবসায়ী রাজু আহমেদ। যিনি নগরীর মুন্সীগ্রেজ এলাকায় টিভিএস মোটরসাইকেল শো-রুমের মালিক। বরিশাল শহরে নিজের বাড়ি-গাড়ি থাকলেও এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রতি দিন অটো চালিয়ে ও মাইকিং করে নিজের মায়ের জন্য ভোট প্রার্থনা করেছেন তিনি। তার মা সংরক্ষিত মহিলা ৬ নং আসনে (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী ছিলেন। মাকে বিজয়ী করার জন্য সব কাজকেই তিনি সাদরে গ্রহণ করছেন। তা ছাড়া যে সব পত্র-পত্রিকায় তার মায়ের সামাজিক কর্মকাণ্ডের খবর ও ছবি ছাপা হয়েছে, তিনি সেসব পত্র-পত্রিকা বাড়ি বাড়ি গিয়ে একজন হকারের মতোই বিলি করেছেন। তিনটি ওয়ার্ডে অলি-গলিতে নিজ হাতে পোস্টার ঝুলিয়েছেন, লিফলেট বিতরণ করেছেন। তিনি এমনভাবে কাজ করেছেন যা নগরবাসীর দৃষ্টি কেড়েছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মতো তিনিও তার মায়ের মুখে বিজয়ের হাসি দেখতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন। অবশেষে সেই রাজু আহমেদের মা মজিদা বোরহান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়- ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মোট ৭টি ভোট কেন্দ্রে মজিদা বোরহান জিপ গাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেহালা প্রতীকের হোসনে আরা বেগম পেয়েছেন ১ হাজার ৫৯৫ ভোট। তৃতীয় হয়েছেন এই সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর বই প্রতীকের গায়েত্রী সরকার পাখি, তিনি পেয়েছেন ১ হাজার ৪৪০ ভোট। প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় এবং তৃতীয় প্রার্থীর ফলাফল যোগ করলেও বিজয়ী প্রার্থীর সমান হয় না।

মজিদা বোরহানের এমন বিজয়ে দারুণ খুশি এলাকার মানুষ। তারা মনে করেন- ভালো মানুষ হিসেবে দল-মত নির্বিশেষে সবাই তাকে ভোট দেয়ায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

রাজু আহমেদের মা মজিদা বোরহান বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক সফল কাউন্সিলর। করোনাকালে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক মানুষ মজিদা বোরহানের কথা স্মরণ করে এবার ভোটাররা তাকে ভোট দিয়েছেন। তার সাফল্যে খুশি মজিদা বোরহানের সন্তানরাও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে অটো চালিয়ে মায়ের জন্য ভোট চেয়ে সফল রাজু

প্রকাশের সময় : 12:47:48 am, Thursday, 15 June 2023