ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা।

 

 

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌরঙ্গী মোড় থেকে শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীয়তপুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ইসলামী আন্দোলনে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

 

এ সময় সমাবেশে বক্তারা বলেন, আবারো এই সরকার প্রমাণ করল এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না।
বরিশালে আমাদের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও তার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD