ঝালকাঠিপ্রতিনিধি:
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান থেকে সব ধরনের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে ঝালকাঠি পৌরসভার একটি দল শহরের বিভিন্ন সড়ক, অফিস এবং রাজনৈতিক দলের কার্যালয় থেকে পোস্টার ও ব্যানার নামিয়ে ফেলে।পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ জানান, শহর থেকে সম্পূর্ণভাবে পোস্টার ও ব্যানার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।নির্বাচনী ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণের বিষয়ে গত শুক্রবার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
নির্বাচনী পোস্টার-বিলবোর্ড অপসারণ শুরু
-
Reporter Name - প্রকাশের সময় : 09:07:00 pm, Monday, 12 November 2018
- 39 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















