সংবাদ শিরোনাম:

নারীরা এখন আর পিছিয়ে নেই – আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:55:40 pm, Wednesday, 8 March 2023
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ নারীরা এখন আর পিছিয়ে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নসহ তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন।

আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে নারী দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তাব্যে তিনি এসব কথা বলেন।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা ছিদ্দিকা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. কামরুন্নেছা আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।

অন্যানের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নারীরা এখন আর পিছিয়ে নেই – আমু

প্রকাশের সময় : 09:55:40 pm, Wednesday, 8 March 2023