সংবাদ শিরোনাম:

বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:24:27 pm, Friday, 2 December 2022
  • 60 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিাধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় খুন ও মারপিট করার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) চরফ্যাশন পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ওরফে হান্নান খন্দকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় চরফ্যাশন পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মিল্টন, যুগ্ম আহ্বায়ক মো. আসাদ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াজ ক্বারী, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সাকিব, যুবদল নেতা মো. মাকসুদুর রহমান, মো. কবির, মো. মনির বদ্দার ও ছাত্রদল নেতা মো. তারেকসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন বাজারের জনতা রোডে রাস্তার ওপর তাকেসহ সুমন ও রাসেল নামের দুই মোটরসাইকেল চালকের ওপর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে খুন করার উদ্দেশে হামলা চালিয়ে মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মামলায় অভিযুক্ত চরফ্যাশন পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মিল্টন জানান, গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির শান্তিপূর্ণ শুভেচ্ছা মিছিলে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাংচুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেন।

তিনি আরো জানান, তাদের নামে মামলা করার জন্য সম্পূর্ণ মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমন মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি সাজানো মিথ্যা মামলার দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মামলার বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 08:24:27 pm, Friday, 2 December 2022