বরিশালে যে কারনে হত্যা করা হয় কবিরকে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে যে কারনে হত্যা করা হয় কবিরকে

বরিশালে যে কারনে হত্যা করা হয় কবিরকে

বরিশালে যে কারনে হত্যা করা হয় কবিরকে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পারিবারিক কলহের জেরে শেখ ইকবাল কবির (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা হয়। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিহত শেখ ইকবাল কবির নগরীরর পলাশপুরের বৌ বাজার এরাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।

 

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলো স্বামী ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে জাফরিন আরা পপি। তখন ইকবালের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

 

 

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, নিহতের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে জমি ও ভবন তার নামে লিখে না দেওয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

 

 

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, গুরুতর অবস্থায় ইকবালকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পর ঘাতক স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বটি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD