ধরাছোঁয়ার বাহিরে ওরা পাঁচজন! Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ধরাছোঁয়ার বাহিরে ওরা পাঁচজন!

ধরাছোঁয়ার বাহিরে ওরা পাঁচজন!

ধরাছোঁয়ার বাহিরে ওরা পাঁচজন!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের শ্রীবরদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভায়াডাঙ্গায় এলাকার একটি মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে। পরে গেল শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী।

 

 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা ওই নারীর বিয়ে হয় বরগুনা জেলার আমতলী উপজেলার বেতগনিয়া গ্রামে। তার স্বামীকে নিয়ে ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন তারা। ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীর ভায়াডাঙ্গা আসন্দিপাড়ায় তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসেন ওই নারী। গেল ২৪ নভেম্বর রাতে ওই নারী তার মামাতো বোনকে নিয়ে বাড়ির পাশে এক ধর্মসভায় ওয়াজ শুনতে যান।

 

 

পরে ওয়াজ শুনে ফেরার পথে স্থানীয় যুবক মিল্লাদ (৪০), ফারুক মিয়া (৩৯), বাবু মিয়া (২৫), নজরুল ইসলাম (৩৫) ও শিপন মিয়া চুক্কা (২৮) মিলে ওই নারীকে স্থানীয় সাইদুর রহমানের মৎস্য খামারের পাশে নিয়ে হত্যার হুমকি দেখিয়ে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শ্রীবরদী থানায় ওই পাঁচজনকে আসামী করে ২০০০ সালের নারী নির্যাতনের ৯ (৩) ধারায় একটি মামলা দায়ের ওই গার্মেন্টস কর্মী।

 

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমরা ঘটনা শুনার সাথে সাথে অভিযান শুরু করেছি। ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষা করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD