সংবাদ শিরোনাম:

গভীর রাতে বিধবা নারীর সঙ্গে…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:39:51 pm, Friday, 18 November 2022
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গভীর রাতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এনামুল হক (৪০) নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। এরপর ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সারাদিন থানা হেফাজতে থাকার সময়কালে এলাকার মাতব্বররা মোটা অংকের টাকা নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা চালায়। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকায় দিনশেষে সেদিন সন্ধ্যায়ই যুবকটিকে অভিভাবকের জিম্মায় রেখে বিয়ের ব্যবস্থা করা হলে চাঞ্চল্যকর ঘটনার পরিসমাপ্তি ঘটে।

জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের বড়লই মিয়াজিপাড়া গ্রামের মৃত ফজলুল হকের বিধবা মেয়ে ঝর্ণা বেগমের (৪০) সাথে পার্শ্ববর্তী পকিরপাড়া গ্রামের আবু বকরের ছেলে এনামুল হকের দীর্ঘদিন ধরে পরকীয় প্রেম চলছিল। এ অবস্থায় গত সোমবার রাতে এনামুল হক প্রেমিকার সাথে মেলামেশা করতে গেলে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর তাদেরকে আটক করে। পরে যুবককে পুলিশে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল হক বলেন, আমি উপস্থিত ছিলাম না, তবে শুনেছি তিন লাখ টাকা দেনমোহরে রাতেই তাদের বিয়ে হয়েছে।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ওই নারীর অভিযোগ না থাকায় এবং ছেলে বিয়েতে রাজী হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে ছেলেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। পরে রাতেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। এখন তারা স্বামী-স্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গভীর রাতে বিধবা নারীর সঙ্গে…

প্রকাশের সময় : 08:39:51 pm, Friday, 18 November 2022