সংবাদ শিরোনাম:

মৃত মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নিলেন ভোলার রুমা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:40 pm, Saturday, 16 July 2022
  • 55 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে রুমা আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে।

রুমা ওই গ্রামের চাপরাশি বাড়ির মো. সিদ্দিকের মেয়ে। স্থানীয় মহেষখালী ফজর আলী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা যায়, নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল রুমার মা নাজমা বেগম। মায়ের মৃত্যুর ১০ মাস পর সেই মৃত মায়ের শাড়ি গলায় পেঁচিয়েই ফাঁস নিয়েছেন রুমা।

রুমার বাবা সিদ্দিক জানান, রুমা ও তার বড় বোন ঝুমাসহ পরিবারের সব সদস্য একসঙ্গে সকালের খাবার খান। পরে রুমার সৎমাসহ গজারিয়া বাজারে গিয়ে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। বড় মেয়ে ঝুমাও ঘুমাচ্ছে বারান্দায়।

এ সময় ঝুমাকে ডাকলে বারান্দার দরজা খুলে দেয়। তবে মাঝঘরের দরজা বন্ধ থাকায় ভেবেছিলেন ঘুমাচ্ছে রুমা। তাই তাকে না ডেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি। পরে স্থানীয়রা জানায় রুমা আত্মহত্যা করেছে। রুমার মানসিক সমস্যা ছিল। এজন্যই হয়তো আত্মহত্যা করেছে।

রুমার সৎমা রাবেয়া বেগম বলেন, ভেবেছিলাম রুমা ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। অনেকক্ষণ পর ঘরের বাইরে থেকে উঁকি দিয়ে দেখি রুমা ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পুলিশ এসে মরদেহ নিচে নামায়।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মৃত মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নিলেন ভোলার রুমা

প্রকাশের সময় : 11:11:40 pm, Saturday, 16 July 2022