সংবাদ শিরোনাম:

ডেঙ্গু জ্বর:২৪ ঘণ্টায় অন্তত ৩৫ জন হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:11 pm, Saturday, 25 June 2022
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। রোগীদের মধ্যে ১২৭ জন এখনও চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ৭৯২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এ বছর।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডেঙ্গু জ্বর:২৪ ঘণ্টায় অন্তত ৩৫ জন হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : 09:00:11 pm, Saturday, 25 June 2022