সংবাদ শিরোনাম:

 ২০ টি বডি ওর্ন ক্যামেরা চালু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:32 pm, Tuesday, 8 March 2022
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বডি ওর্ন ক্যামেরা চালু করেন বিএমপি’র (ট্রাফিক) পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম। এ সময় তিনি বলেন, বডি ওর্ন ক্যামেরা বিএমপি ট্রাফিক পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এক নতুম মাত্রা যোগ করেছে। মাঠ পর্যায়ের এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান’র নেতৃত্বে ট্রাফিক পুলিশের ডিসি এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধায়নে নগরজুড়ে ইতিমধ্যেই সিটি সার্ভিলেন্স নামে ২২৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তারই পরবর্তী ধাপ হিসেবে ২০টি বডি ওর্ন ক্যামেরা চালু করে আমাদের যাত্রা শুরু করেছি।

তিনি আরো বলেন, একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা সড়কে তার দায়িত্ব পালনের সময় কোন ধরনের অপ্রিতি কর ঘটনা ঘটলে কোন পক্ষ দায়ি তা খুব সহজেই উদঘাটন করা যাবে। জনসাধারণ সুষ্ঠু ভাবে আইনগত সহায়তা পাবেন। বডি ওর্ন ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, অডিও করা যায় এবং এর ভিডিওর রেজুলেশন অনেক হাই। এর মাধ্যমে কন্ট্রোল সেন্টারে সতর্ক বার্তা পাঠানো যাবে।

যেকোনো স্থানে বসেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করতে পারবেন। এ ছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাফিক পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাসহ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা সহজ হবে।

আনুষ্ঠানিক ভাবে বডি ওর্ন ক্যামেরা চালুর সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মোঃ খলিলুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই রবিউল ইসলাম, টি আই আঃ রহিম, টি আই জিয়াউর রহমান, টি আই আঃ করিম, সার্জেন্ট ইমন, সার্জেন্ট ইমরান, সার্জেন্ট টুটুল, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট মশিউর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

 ২০ টি বডি ওর্ন ক্যামেরা চালু

প্রকাশের সময় : 09:41:32 pm, Tuesday, 8 March 2022