সংবাদ শিরোনাম:

 শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি পিঠা উৎস‌ব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:45:21 pm, Friday, 4 March 2022
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব‌রিশা‌লে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি বরিশাল বিভাগীয় জাতীয় পিঠা উৎসব। শুক্রবার বিকেল ৪টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি চত্বরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশালের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন উড়িয়ে পাঁচ দিনব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উৎসবে অংশ নেওয়া প্রতিমন্ত্রী এসময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশাল বিভাগের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও নাট্যজন ম হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের বরিশাল বিভাগের সদস্য সচিব বাসুদেব ঘোষ, অধ্যাপিকা শাহ সাজেদা, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি, নাট্যজন সৈয়দ দুলাল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কেএম খালিদ বলেন, মহামারি করোনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়নি, স্থবির হয়ে পড়েছিল। এখন করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। আমরা আশাবাদী, সংক্রমণের হার কমায় আবার সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। পিঠা উৎসবের যে লোকজ ঐতিহ্য সেটি আমরা সারা দেশে আবার ফিরিয়ে আনতে চাই। এই উৎসব পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে আয়োজন করা হবে।

জাতীয় পিঠা উৎসবে এবার মোট ২৪টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব। উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, নকশী পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলিসহ বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

 শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি পিঠা উৎস‌ব

প্রকাশের সময় : 07:45:21 pm, Friday, 4 March 2022