সংবাদ শিরোনাম:

রাজাপুরে শাপলা পাতা মাছ জব্দ,ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:10:10 pm, Thursday, 3 March 2022
  • 24 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে আট মণ ওজনের শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগড়ি হাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে আট মণ ওজনের এ শাপলা পাতা মাছটি জব্দ করে ও মাছ ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন ওই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিলুপ্ত প্রায় এ মাছ শিকার ও বাজারজাত করা দন্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ অভিযানে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে শাপলা পাতা মাছ জব্দ,ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : 08:10:10 pm, Thursday, 3 March 2022