বরিশালে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ

বরিশালে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ

বরিশালে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে এক প্রবাসীর বিরুদ্ধে পৌরসভার অনুমোদন না নিয়ে ও সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসীকে পৌর কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

 

 

জানা গেছে, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের হাকিম খলিফার ছেলে প্রবাসী মো. শাহিন খলিফা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপজেলা পরিষদের পেছনে জনগুরুত্বপূর্ণ সরকারি খাল দখল করে চারতলা পাকা ভবন নির্মাণ করছেন। এ অভিযোগ পেয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান গত ১ মার্চ পৌরসভার অনুমোদন ছাড়া পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাকে নোটিশ প্রদান করেন।

 

 

এ ছাড়া একই স্থানে উপজেলার উত্তর লস্করপুর গ্রামের মৃত গয়জদ্দিন ডাকুয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক সরকারি খাল ভরাট করে নির্মাণ কাজের প্রস্তুতি নেওয়ায় পৌর কর্তৃপক্ষ একই দিন তাঁকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

 

 

শাহিন খলিফা প্রবাসে থাকায় এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি খালের কোনো ক্ষতি হলে পাইলিংকৃত স্থান ভেঙে দেওয়া হবে।

 

 

উজিরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নিয়াজুর রহমান বলেন, ‘পৌরসভার অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ পৌরসভা আইন ২০০৯ এর দ্বিতীয় তফসিলের ৩৫(১) ধারার পরিপন্থী। এ আইন লঙ্ঘন করায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

 

উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, ‘পৌরসভার অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ এবং সরকারি খাল ভরাট করা সম্পূর্ণ বেআইনি। তাঁদের বিরুদ্ধে এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। যথাযথ জবাব না পেলে পৌর আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD