বরিশালে মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার

বরিশালে মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার

বরিশালে চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন মুসল্লির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে প্রায় ৩০ যাত্রী ছিলেন।

 

 

বুধবার রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বুলবুল আকন জানান, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশ্যে মুসল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। আড়িয়াল খাঁ নদীতে ট্রলারটি উল্টে গিয়ে নদীতে ডুবে যান প্রায় ৩০ মুসল্লি।

 

 

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। এরই মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন মুসল্লিরা। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে রাতে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD