করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া Latest Update News of Bangladesh

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রতিষেধক টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেন তিনি।

 

 

এর আগে নেতাকর্মীদের ভিড় ঠেলে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এসে পৌঁছায়। এরপর অন্য দুইবারের মতো গাড়িতে বসেই করোনার বুস্টার ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়া, খালেদা জিয়া’, ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’- এসব স্লোগান দেন।

 

 

খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ দিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আসার আগে এবারও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। তারা হাসপাতালের গেটে অবস্থান নেন। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতারা হাসপাতালের ভেতরে অবস্থান নেন।

 

 

এ দিকে সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন তৎপর।

 

 

গত বছর ১৯ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর একই বছরের ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন।

 

 

এর আগে ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হন সাবেক প্রধানমন্ত্রী। এরপর ২৭ এপ্রিল থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD