সংবাদ শিরোনাম:

শেবাচিমের ৮ চিকিৎসককে বদলি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:52:53 am, Sunday, 20 February 2022
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্ধেকেরও বেশি পদ শূন্য। এরই মধ্যে আরো ৮ জন মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদের চিকিৎসককে অন্যত্র বদলি করায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বললেও গতকাল শনিবার দুপুর পর্যন্ত কোন ফল হয়নি। অথচ বদলিকৃত ৮ জনসহ একই আদেশে আরো দুজনকে গতকাল শনিবারই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বদলিকৃত সব মেডিকেল অফিসার পদোন্নতি পেয়ে জুনিয়র কনসালটেন্ট হয়েছেন। কিন্তু তার হাসপাতালে এ ধরনের কোন পদ না থাকায় এখানে তাদের পদায়ন সম্ভব নয় বিধায় মন্ত্রণালয় তাদের অন্যত্র বদলি করেছে। তবে মন্ত্রণালয় ইচ্ছে করলে তাদের অন্যত্র বদলি করলেও এখানে সংযুক্তির মাধ্যমে কাজ চালিয়ে যাবার বিধান আছে। পুরো বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করার কথা জানিয়েছেন তিনি।

এক হাজার শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০০ রোগী চিকিৎসাধীন থাকছে। কোন কোন সময় ভর্তিকৃত রোগীর সংখ্যা দু’হাজারও অতিক্রম করছে। বরিশাল বিভাগের ৬টি জেলা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর ও বাগেরহাটের রোগীরা চিকিৎসার জন্য আসছেন। উপরন্তু হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে আরো অন্তত ৪ হাজার রোগী চিকিৎসা গ্রহণ করছেন।

মন্ত্রণালয়ের সদ্য জারি করা আদেশে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ডা. মো. মাসরেফুল ইসলাম ও ডা. সুদিপ্ত কুমার হালদার, গাইনী বিভাগের ডা. তানিয়া আফরোজ, ইএনটি বিভাগের ডা. আলী আহমেদ, ডা. মো আবদুল্লাহ আল মামুন ও ডা. মো. শরিফুল ইসলাম, সার্জারী বিভাগের ডা. জয় জাকারিয়া ও ডা. মো. সুফিয়ার রহমান ছাড়াও বরিশাল জেনারেল হাসপাতাল থেকে ডা. সঞ্জয় কুমার দাসকে অন্যত্র বদলি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন মেডিকেল অফিসার পদের বিপরীতে এখন মাত্র ১ জন কর্মরত আছেন।

ডেন্টাল বিভাগের একমাত্র জুনিয়র কনসালটেন্টের পদে কোন চিকিৎসকই নেই। রেজিস্ট্রারের ৩৩ জন চিকিৎসকের ১৫টি পদই শূন্য। ৬৬ জন সহকারী রেজিস্ট্রার পদের ৪৭টি পদই শূন্য। ৪৬ জন মেডিকেল অফিসারের প্রায় ২০টি পদেই কোন জনবল নেই। নবসৃষ্ট ২০টি মেডিকেল অফিসার পদের বিপরীতেও কর্মরত আছেন মাত্র ৬ জন। ১৪টি পদেই কোন চিকিৎসক নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেবাচিমের ৮ চিকিৎসককে বদলি

প্রকাশের সময় : 12:52:53 am, Sunday, 20 February 2022